বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ৪ জানুয়ারি ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শেয়ার

ব্র্যাক হেলথ প্রোগ্রামে চাকরির সুযোগ


Brack

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সংস্থাটির ‘ব্র্যাক হেলথ প্রোগ্রাম’ (বিএইচপি)-এর অধীনে ‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

২ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে, ৮ জানুয়ার ২০২৬–এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (বিএইচপি), প্রকল্প কর্মী

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিসে

আবেদনের যোগ্যতা—

  • এসএসসি পাস হতে হবে
  • বেসরকারি সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে ব্র্যাকের ওয়েবসাইট ভিজিট করুন।