
বিদ্যুৎ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য আরপিজিএল-আরএনপিএল-এ কাজ করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বর্তমানে ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল) পদে নিয়োগ প্রদান করবে। নির্বাচিত প্রার্থীরা মূল বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।
আগ্রহী যোগ্য প্রার্থীদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে। যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে আগ্রহী, তারা এই সুযোগটি লুফে নিতে পারেন। সরকারি বিধি মোতাবেক এবং আরপিসিএল-এর নির্ধারিত নিয়মে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
পদের বিবরণ
১. পদের নাম: ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১
গ্রেড: ৬
মূল বেতন: ৭০,০০০ টাকা।
বাড়িভাড়া: মূল বেতনের ৫৫ শতাংশ।
প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০ শতাংশ (সাইট অফিসের জন্য।
যাতায়াত ভাতা: ৪,০০০ টাকা।
চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০ শতাংশ।
অন্যান্য: ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স।
শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে এমএসসি বা বিএসসি (অনার্স)। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা (এর মধ্যে ২ বছর পাওয়ার জেনারেশন ইউটিলিটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর (০৮.০২.২০২৬ অনুযায়ী।
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১
গ্রেড: ৮
মূল বেতন: ৫২,০০০ টাকা।
বাড়িভাড়া: মূল বেতনের ৫৫ শতাংশ।
প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০ শতাংশ (সাইট অফিসের জন্য)।
যাতায়াত ভাতা: ৩,৫০০ টাকা।
চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০ শতাংশ।
অন্যান্য: ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স।
শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে এমএসসি বা বিএসসি (অনার্স)। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
দক্ষতা: বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
আবেদনে বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (৮.০২.২০২৬ অনুযায়ী।
আবেদনের নিয়মাবলি
এই দুই পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের লিংক: https://rnpl.teletalk.com.bd অথবা www.rnpl.com.bd
আবেদন শুরুর তারিখ: ৮ জানুয়ারি ২০২৬ (সকাল ১০টা)।
আবেদনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিকেল ৫টা)।
আবেদন ফি: ২০০ টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে)।
*আবেদনের বিস্তারিত দেখুন এখানে









































