বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জানুয়ারি ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা


Tofshil Election

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামবেন।

এ বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নামের তালিকা প্রকাশ করতে হবে।

ইসির রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি পরিপত্র অনুযায়ী, প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে চূড়ান্ত করা হবে।