রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ জানুয়ারি ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনকে ঘিরে রেল নিরাপত্তায় বিশেষ সতর্কতা


Train

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শনিবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশেষ করে গণপরিবহন হিসেবে রেলপথকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে।

এ প্রেক্ষিতে রেলের যাত্রীসাধারণ, চলাচলরত ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনো ধরনের নাশকতা, সন্দেহজনক তৎপরতা কিংবা রেলযাত্রী, ট্রেন ও অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ কল করেও কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।