শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
শেয়ার

গণমাধ্যমের স্বাধীনতাই সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা


Jamat-Amir

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো সুস্থ গণতন্ত্র কল্পনা করা যায় না। ভিন্নমত দমন নয়, বরং ভিন্নমতকে স্বাগত জানানোই হওয়া উচিত নতুন রাজনৈতিক সংস্কৃতি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে জামায়াত আমির বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাইয়ের আন্দোলন হয়েছিল। ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি উল্লেখ করে তিনি বলেন, সেই অন্ধকার সময়ে আর ফিরে যেতে চায় না দেশবাসী।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি।