শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

‘সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে বিএনপির’


Sargis-Alam

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের মানুষের গণরায় ও গণভোটকে তিরস্কার করার শামিল। একই অবস্থান যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেয়, তবে ভবিষ্যতে দলটির প্রতি জনগণের আস্থা নষ্ট হবে এবং ক্ষমতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়বে।

শনিবার বিকেলে আশুলিয়ার বগাবাড়িতে আয়োজিত এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শপথ নেওয়া সংবিধানে নেই—এই যুক্তি দিলে ২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা কিংবা ওই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াও সংবিধানে সরাসরি উল্লেখ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর উত্তরাঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি দেখা করে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা–১৯ আসনে জামায়াতসমর্থিত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী দিলশানা পারুলসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।