বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মার্চ ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
শেয়ার

বিরোধী দল স্পিকারের কাছে ইনসাফ চায়: সংসদে জামায়াত আমির


বিরোধী দল স্পিকারের কাছে ইনসাফ চায়: সংসদে জামায়াত আমির

বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের বিরোধী দল স্পিকারের কাছে ইনসাফ চায়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সংসদ ভবনে বিরতি দিয়ে আবার শুরু হওয়া অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।

স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। আশা করি স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবো।’

তিনি আরও বলেন, ‘স্পিকারকে নিরপেক্ষ অবস্থানে দেখবে জাতি, অতীতের মতো সংসদ আর নয়।’

অতীতের মতো চরিত্রহননের সংসদে যেন পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘স্পিকারের কাছে ইনসাফ চায় বিরোধী দল।’

জামায়াত আমির বলেন, ‘জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময় অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছে। জুলাইয়ে একটা স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমি এখনও সেই স্লোগান দিতে চাই ‘উই ওয়ান্ট জাস্টিস’।