বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১২ মার্চ ২০২৬, ২:৫০ অপরাহ্ন
শেয়ার

এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ


উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

এইচএসসি পরীক্ষা || ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের  এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে। এ বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে।