শুক্রবার । মে ১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র ‘হুমকি’ দেওয়া বন্ধ করলে তেহরান কূটনৈতিক পথে এগোতে প্রস্তুত


Abbas-Agharchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ‘বিস্তারবাদী নীতি’ ও ‘হুমকি’ দেওয়ার নীতি পরিবর্তন করলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক পথে এগোতে প্রস্তুত রয়েছে।

সম্প্রতি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান। আরাঘচির সরকারি টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘আমেরিকার পক্ষ তাদের বিস্তারবাদী দৃষ্টিভঙ্গি, হুমকিমূলক বক্তব্য ও উসকানিমূলক পদক্ষেপ পরিবর্তন করলে ইরান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে প্রস্তুত।’

এদিকে, সম্ভাব্য যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আরাঘচির পোস্টে।