
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি ‘সন্তুষ্ট নন’।
শুক্রবার (১ মে) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায় ‘কারণ তাদের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই।’
তিনি আরও বলেন, ‘ইরানে অভ্যন্তরীণভাবে বড় ধরনের বিভক্তি রয়েছে। তাদের নেতৃত্ব পুরোপুরি বিচ্ছিন্ন এবং সেখানে তিন, হয়তো চারটি গোষ্ঠী রয়েছে। তারা সবাই চুক্তি করতে চায়, কিন্তু তারা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’
ট্রাম্প অভিযোগ করেন, ‘ইরানের নেতারা নিজেদের মধ্যেই সমঝোতায় পৌঁছাতে পারছেন না। তারা জানেই না আসলে নেতা কে।’
এসময় তিনি আরও দাবি করেন, ‘ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে। আমরা যদি এখনই সরে যাই, তবুও দেশটি পুনর্গঠনে তাদের ২০ বছর লেগে যাবে।’
পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির প্রতি তার ‘গভীর শ্রদ্ধা’ রয়েছে, তবে ইরানের সঙ্গে কোনো সমঝোতা মধ্যস্থতায় পাকিস্তানের সক্ষমতা নিয়ে তিনি সন্দিহান। তার ভাষায়, ‘আমি নিশ্চিত নই তারা সেখানে পৌঁছাতে পারবে কি না।’









































