বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত


Typhoon

ফাইল ছবি

দেশের চার জেলায় আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে এই চার অঞ্চলের নদীবন্দরগুলোতে চলাচলরত নৌযানগুলোকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।