
ফাইল ছবি
পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের ২৬৪ সহকারী সচিব। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে প্রশাসনে বড় ধরনের রদবদল ও কাজের গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০/- টাকা) বেতন-ভাতা প্রাপ্ত হবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দ্রুত যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে আবেদনের সুবিধার্থে (e-mail-iapp@mopa.gov.bd) ইমেইল ঠিকানাটি ব্যবহার করতে পারবেন কর্মকর্তারা।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা বর্তমানে যে কর্মস্থলে যে পদে নিয়োজিত আছেন, সেখানেই স্ব স্ব দায়িত্ব পালন করে যাবেন। পদোন্নতির পূর্ণাঙ্গ তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২৬৪ কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন




































