শনিবার । মার্চ ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ মার্চ ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার

জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার


jatiya-sangsad

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

আগামীকাল শনিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।