রবিবার । মার্চ ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত


Lebanon

ঘটনার পর অ্যাম্বুলেন্স পৌঁছালে প্যারামেডিকদের লক্ষ্য করেও হামলা চালানো হয়

লেবাননের দক্ষিণাঞ্চলে স্পষ্টভাবে চিহ্নিত একটি প্রেস গাড়িতে ইসরায়েলের বিমান হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন এবং একজন প্যারামেডিকও নিহত হন।

শনিবার জেজিন সড়কে গণমাধ্যম আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতুনি ও তার ভাই সহকর্মী মোহাম্মদ ফতুনি এবং আরেক গণমাধ্যম আল-মানারের সাংবাদিক আলি শুয়াইব নিহত হন। আল মায়াদিনের তথ্যমতে, গাড়িটিতে চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ঘটনার পর অ্যাম্বুলেন্স পৌঁছালে প্যারামেডিকদের লক্ষ্য করেও হামলা চালানো হয়। এতে একজন প্যারামেডিক নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে দাবি করেছে, আলি শুয়াইব হিজবুল্লাহর একটি গোয়েন্দা ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। তবে আল-মানার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এ হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালামও এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছেন।