সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ মার্চ ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
শেয়ার

সীমাহীন দুর্নীতিতে গ্রামীণ সড়কের উন্নতি হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী


Mirza-Fakhrul

ফাইল ছবি

বিগত ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের সময়ে সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রাম-অঞ্চলের সড়ক উন্নয়ন কার্যত থমকে ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একাধিক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে এনসিপির আখতার হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের সময় উন্নয়নের নামে চরম দুর্নীতি হওয়ায় বিশেষ করে উত্তরাঞ্চলের রাস্তাঘাট অবহেলিত থেকে গেছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরাও নিজ নিজ এলাকার ফান্ড নিয়ে চলে গেছেন। ফলে অনেক অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি।”

বাগেরহাট-৪ আসনের আব্দুল আলীমের প্রশ্নে মন্ত্রী আরও বলেন, গ্রামাঞ্চলের বহু রাস্তা এখনো কাঁচা অবস্থায় রয়েছে, যা পর্যায়ক্রমে পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে কোনো দুর্নীতি প্রশ্রয় না দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।