বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
শেয়ার

চার জেলার ডিসিকে প্রত্যাহার


Bangladesh-Government

ফাইল ছবি

সরকার দেশের চার জেলার জেলা প্রশাসক (ডিসি)কে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যেখানে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। প্রজ্ঞাপন অনুযায়ী, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার।

এর আগে, গত ২৯ মার্চ সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়। এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।