বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ এপ্রিল ২০২৬, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

স্পিকারের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ


Speaker

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনেিএ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে হাইকমিশনার এ সময় গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া তারা দুজনেই চলমান বিশ্ব সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।