শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩ এপ্রিল ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
শেয়ার

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১০


bus-accident

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লে ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এখনো নিহত–আহতদের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। বাসটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজও অব্যাহত রয়েছে।