বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বিজনেস ডেস্ক জাতীয় ৭ এপ্রিল ২০২৬, ২:২১ অপরাহ্ন
শেয়ার

রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান


রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান || ফাইল ছবি

৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এমন কথা বলেন।

আবদুর রহমান খান জানান, আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই, তুলে দেওয়া হবে নানা খাতের কর অব্যাহতি সুবিধা।

এ সময় জানানো হয়, পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে।  কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই।

এই আলোচনায় খাত সংশ্লিষ্টরা জানান, জেট ফুয়েলের দাম বেড়েছে। আগাম কর এখন ১৭ শতাংশ। বিশ্বের কোথাও এত কর নেই। ভারত শুল্ক কমালেও দেশে উদ্যোগ নেই।