
ফাইল ছবি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করেছে। খবর তাসনিম নিউজের।
আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি আটক করার পর সেগুলোকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘হরমুজ প্রণালীর শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরান কঠোরভাবে দমন করবে।’
এর আগে জানা যায়, একটি জাহাজ ইরানের উপকূলের কাছে গুলির মুখে পড়ে, আরেকটি ওমানের উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজগুলোর মালিকানা, জাতীয়তা বা জাহাজে কী ধরণের পণ্য আছে সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হরমুজ প্রণালি বিশ্বব্যাপী তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায়, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।
এ ঘটনায় এখনো অন্য কোনো দেশ বা সামুদ্রিক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প






































