শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত


Cabinet-Meeting

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সংসদ অধিবেশন চলাকালীন এই বিশেষ বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক নীতি-নির্ধারণ এবং জনগুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।