শনিবার । এপ্রিল ২৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
শেয়ার

যুদ্ধ থেকে ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরান


War-US-Iran

সংগৃহীত ছবি

ইরান দাবি করেছে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি ‘সম্মানজনক’ প্রস্থানের হওয়ার পথ খুঁজছে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়।

ইরানের সংবাদমাধ্যম ইসনাকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে এবং প্রতিপক্ষ এখন সংঘাতের চোরাবালি থেকে বের হওয়ার উপায় খুঁজছে।

এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে আলোচনা চলছে এবং মার্কিন প্রতিনিধিদল পাকিস্তান সফরে যাচ্ছে।

সূত্র জানায়, মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছেন। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা আপাতত তেহরানের নেই।

বিশ্লেষকদের মতে, সামরিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।

সূত্র: জিও নিউজ