রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৬ এপ্রিল ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের ডিনারে গুলির ঘটনায় আটক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ


Trump shooter

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটানোর সন্দেহে আটক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন। যদিও তাকে ওই ডিনারের কাছাকাছি অবস্থান থেকে নিরস্ত্র অবস্থায় আটক করা হয় বলে জানিয়েছে সিএনএন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির নাম টমাস অ্যালেন (৩১)। তিনি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা।

অ্যালেনের নাম ও ছবির সঙ্গে মিলে এমন একটি লিংকডইন প্রোফাইলে দেখা যায়, তিনি C2 Education-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাকে ‘টিচার অব দ্য মান্থ’ ঘোষণা করেছিল, যা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে উল্লেখ রয়েছে।

তার প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি ২০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।

অ্যালেন নিজেকে একজন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও উল্লেখ করেছেন। তার লিংকডইন প্রোফাইলে আরও উল্লেখ রয়েছে, তিনি বর্তমানে ‘First Law’ নামের একটি নতুন গেম তৈরির কাজ করছেন।