রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ এপ্রিল ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
শেয়ার

একনেকে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পের অনুমোদন


PM Eknek

বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, আজকের সভায় মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়েছিল, যার মধ্যে ১৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কর্মকর্তাদের আরও সাশ্রয়ী হওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন। প্রতিটি প্রকল্প জনগণের জন্য কতটুকু কার্যকর বা সামঞ্জস্যপূর্ণ, তা গুরুত্বের সাথে তদন্ত করার নির্দেশও দেন সরকারপ্রধান।