রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার

কার্যকর হলো আন্তঃজেলা বাসের নতুন ভাড়া, কোন রুটে কত?


Bus

সারাদেশে দূরপাল্লার বাসে পুনর্নির্ধারণ করা নতুন ভাড়া কার্যকর হয়েছে

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে আজ রোববার (২৬ এপ্রিল) থেকে সারাদেশে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে পুনর্নির্ধারণ করা নতুন ভাড়া কার্যকর হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে এবং প্রতিটি বাসে এই তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ঢাকা থেকে বিভিন্ন রুটের ভাড়া ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। গাবতলী থেকে পঞ্চগড় রুটে সর্বোচ্চ ভাড়া ১,২৮১ টাকা (৪০ আসন), চট্টগ্রাম রুটে ৭০৪ টাকা (৫১ আসন) এবং কক্সবাজার রুটে ১,১৪৭ টাকা (৪০ আসন) নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সিলেট রুটে ৭৪০ টাকা (৪০ আসন), রাজশাহী রুটে ৯৯১ টাকা (৪০ আসন) এবং খুলনা রুটে ৬৯০ টাকা (৪০ আসন) ভাড়া দিতে হবে যাত্রীদের। দীর্ঘতম রুট টেকনাফে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,৩৩৫ টাকা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার ডিজেল, কেরোসিনসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় বাসভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ সকল রুটেই নতুন এই ভাড়া কার্যকর হয়েছে।