রবিবার । জুন ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২১ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান


বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান

এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দ ধরে রেখেছে জাপান। শনিবার (২১ জুন) সকালে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নকআউট পর্ব নিশ্চিত করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটি।

বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল ১,০০০তম ম্যাচ। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল ৯৬ বছরের মাথায় মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে ১০০০তম ম্যাচ পূর্ণ করলো

স্মরণীয় এই ম্যাচে জাপানের হয়ে জোড়া গোল করেন আয়াসে উয়েদা। এছাড়া একটি করে গোল করেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। আক্রমণাত্মক ফুটবল খেলে তারা তিউনিসিয়ার রক্ষণভাগকে চাপে রাখে এবং একের পর এক গোল করে বড় জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে জাপান।

অন্যদিকে টানা ব্যর্থতায় তিউনিসিয়ার নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। এই হারের ফলে তারা আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নিল।