
রাজধানী বাংলাদেশ সচিবালয়ে আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বিএনপি সরকারের চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে মোট ১৭টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো বিভাগের সর্বোচ্চ ১১টি, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি এবং কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি প্রকল্প রয়েছে।

এছাড়া বৈঠকে পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকের অবগতির জন্য উপস্থাপন করা হবে। এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল।







































