রবিবার । মে ৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৯ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
শেয়ার

সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা


Election Commission

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টি আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান আজ বুধবার (২৯ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা জানান, বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় তারা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হতে যাচ্ছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল