বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৫ জুন ২০২৬, ৪:২২ অপরাহ্ন
শেয়ার

সুচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন বাড়ল


সুচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন বাড়ল

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। সেই সাথে গতদিনের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৫২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে

এদিন ডিএসইতে ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৪০ কোটি ২১ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৩ টি কোম্পানির, বিপরীতে ৬৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।