বুধবার । মে ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ৬ মে ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার

ঐতিহ্য নিয়ে সুরাইয়ার সফল ব্যবসায়িক যাত্রা


নওগাঁর সুরাইয়া, ২০২০ সালে মাত্র ৫০ হাজার টাকা মূলধন নিয়ে শুরু করেন বাঁশ ও বেতশিল্পের এক অনন্য যাত্রা। রিসোর্স ম্যানেজমেন্টে পড়াশোনা করা সুরাইয়া বিদেশে ভ্রমণের সময় দেশীয় ঐতিহ্যের কদর দেখে অনুপ্রাণিত হন। একটি পাঁচ তারকা হোটেল থেকে দেড় লাখ টাকার ল্যাম্পশেডের অর্ডার পাওয়ার মাধ্যমেই তাঁর উদ্যোগের সফল সূচনা হয়।