বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ৩০ এপ্রিল ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
শেয়ার

এআইয়ের হাত থেকে বাঁচতে পদক্ষেপ নিলেন গায়িকা


বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য অপব্যবহার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নতুন ট্রেডমার্ক আবেদন করেছেন। এই আবেদনগুলোর মধ্যে রয়েছে তার কণ্ঠের দুটি অডিও ক্লিপ এবং একটি মঞ্চের ছবি।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে জমা দেওয়া এসব আবেদন বিনোদন জগতে এআই-এর প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগকে সামনে এনেছে। বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে সহজেই জনপ্রিয় শিল্পীদের মতো কণ্ঠ বা চেহারা তৈরি করা সম্ভব, যা স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।