শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ২৪ এপ্রিল ২০২৬, ৪:১২ অপরাহ্ন
শেয়ার

শাবানার গল্প সিনেমাকেও হার মানায়


নওগাঁর মেয়ে শাবানার জীবনটা আর দশটা সাধারণ মেয়ের মতো হতে পারতো, কিন্তু নিয়তি তাকে ফেলে দিয়েছিল কঠিন অগ্নিপরীক্ষায়। বাল্যবিবাহের অভিশাপ মাথায় নিয়ে শুরু হওয়া সংসার স্থায়ী হয়েছিল মাত্র ৬ বছর। বিচ্ছেদের পর এক বুক হাহাকার আর কোলের ছোট্ট সন্তানকে নিয়ে যখন ঠাঁই নিতে চেয়েছিলেন মায়ের বাড়িতে, সেখানেও জুটেনি আশ্রয়। পকেটে টাকা নেই, মাথায় ছাদ নেই—এমন এক দিশেহারা মুহূর্তে দুবেলা দুমুঠো খাবারের আশায় নিজের কলিজার টুকরো সন্তানকে পাঠিয়ে দেন মাদ্রাসায়। নিজে না খেয়ে দিন পার করলেও তিলে তিলে শক্তি সঞ্চয় করেছেন ঘুরে দাঁড়ানোর।