বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৩ এপ্রিল ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে সীমিত আকারে লোডশেডিংয়ের সিদ্ধান্ত


Anindo Islam Amit

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুতের ঘাটতি সামাল দিতে রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনের সঙ্গে সরবরাহের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। বুধবার দেশের মোট চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, যেখানে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ মেগাওয়াট। ফলে সারাদেশে প্রায় দুই হাজার মেগাওয়াট ঘাটতি দেখা দেয়, যা লোডশেডিংয়ের মাধ্যমে সামাল দিতে হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাগজে-কলমে বেশি দেখালেও বাস্তবে তার পুরোটা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। বিভিন্ন প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতার কারণে এই ব্যবধান তৈরি হয়েছে।

তিনি অতীতের কিছু ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনাকেও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে বলেন, সেসব সমস্যার প্রভাব এখনও বিদ্যুৎ খাতে বিদ্যমান রয়েছে।