মাটির ব্যাংকে জমানো সামান্য পুঁজি আর বুকভরা জেদ নিয়ে যাত্রা শুরু করেছিলেন সোহেল রানা। মাত্র দুটি মেশিন দিয়ে শুরু করা সেই অতি ক্ষুদ্র উদ্যোগ আজ হাজারো কর্পোরেট ক্লায়েন্টের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে, যেখানে নিয়মিত হচ্ছে কোটি টাকার টার্নওভার।
একসময় মাত্র ৮ হাজার টাকা বেতনের সাধারণ কর্মচারী থেকে নিজের অদম্য প্রচেষ্টায় আজ তিনি এক সফল প্রতিষ্ঠানের মালিক। ১২ হাজার প্রোডাকশন ইউনিট আর ১০০০-এর বেশি ক্লায়েন্ট সামলানো এই উদ্যোক্তার জীবনকাহিনি যেন বাস্তবের কোনো টানটান থ্রিলার গল্পের চেয়েও রোমাঞ্চকর। প্রতিকূলতাকে জয় করে শূন্য থেকে শিখরে ওঠার এই যাত্রায় সোহেল রানা সত্যিই আমাদের সময়ের এক অপরাজেয় ‘মাসুদ রানা’।











































