রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ এপ্রিল ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
শেয়ার

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল


Badruddoza-Badal

বদরুদ্দোজা বাদল

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই দায়িত্ব বুধবার থেকেই কার্যকর হবে। এর আগে বদরুদ্দোজা বাদল বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার পদে দায়িত্ব নেওয়ার পর আইনবিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়ে যায়।