রবিবার । মে ৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ মে ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

বিধানসভা নির্বাচন: বড় জয়ের প্রত্যাশা মমতার


Momta

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তারা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস ২০০টির বেশি আসনে জয় পেতে পারে।

বৈঠকে দলীয় নেতারা অভিযোগ করেন, বুথফেরত সমীক্ষায় ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে দেখানো হচ্ছে শেয়ারবাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে। তাদের দাবি, ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই কৌশল নেওয়া হয়েছিল।

এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা এলাকায় উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া গেছে। পুনর্নির্বাচনের তালিকায় না থাকলেও সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কিছু বাসিন্দার অভিযোগ, বিজেপিতে ভোট দেওয়ার কারণে তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।