রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ এপ্রিল ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
শেয়ার

রাজধানীসহ আট বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা, বজ্রপাতের আশঙ্কা


Abohawa office

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া, বজ্রপাতের সময় খোলা স্থান এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।