বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৭ মে ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
শেয়ার

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা


dr-hafizur

ড. মুহাম্মদ হাফিজুর রহমান

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৬ উপলক্ষে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের নামও প্রকাশ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

সমাবেশে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনের বিষয় তুলে ধরেন। পাশাপাশি সরকারের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান আলোচনার কথাও উল্লেখ করা হয়।

মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।