বুধবার । মে ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ মে ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
শেয়ার

‘আমরাও কার্ড এনেছি, লাল কার্ড’


Nasiruddin

ফাইল ছবি

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে সরকারের বিভিন্ন প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট কার্ড প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি বর্তমানে চালু হওয়া খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বুধবার রাজধানীতে এনসিপি আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এসব প্রকল্প ব্যর্থ হলে সরকারকে লাল কার্ড দেখানো হবে।”

কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি সরকারের কাছে একটি কার্যকর অ্যাকশন প্ল্যান দাবি করেন। তার মতে, কৃষকের বাস্তুভিটা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইউনিয়নভিত্তিক গুদামঘর চালুর উদ্যোগ নিতে হবে।

এ সময় তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে সরকার ভারতের কাছে “মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে”, যার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও সরকারের পক্ষ থেকে শক্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।