শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ


Commonwealth

২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি মোট ১৬ সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে ৮টি পদ বড় অবদানকারী দেশগুলোর জন্য সংরক্ষিত থাকে এবং বাকি ৮টি পদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়।

এই কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবল ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন করে। একই সঙ্গে কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর সদস্যপদ যাচাই-বাছাইয়ের দায়িত্বও পালন করে থাকে।