শুক্রবার । মে ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ মে ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস


storm-rain

ফাইল ছবি

দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই সতর্কবার্তায় উল্লেখিত ১০টি এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।