শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শেয়ার

জাতীয় নদী দিবস আজ


Tista

জাতীয় নদী দিবস আজ

আজ ২৩ মে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য— “নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষায় সবাই এগিয়ে আসুন।”

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, নদী পরিষ্কার অভিযান, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নদী রক্ষায় জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

জাতীয় প্রেস ক্লাবে আজ এক আলোচনা সভার আয়োজন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের কৃষি, নৌপরিবহন, মৎস্যসম্পদ ও অর্থনীতির সঙ্গে নদীর সম্পর্ক গভীর। তবে দখল, দূষণ ও অবৈধ স্থাপনার কারণে দেশের অনেক নদী আজ হুমকির মুখে।

পরিবেশবিদদের মতে, নদী রক্ষা করা গেলে পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকাও সুরক্ষিত থাকবে। তাই জাতীয় নদী দিবসে নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।