শনিবার । মে ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ মে ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
শেয়ার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা জানানোর পর  রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন তারেক রহমান। এদিন বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।