শনিবার । জুন ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ জুন ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক


২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার ‘বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’সংক্রান্ত এ বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায়ে ও কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি ও এর সফল বাস্তবায়নের রূপরেখা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।

বৈঠকে দেশব্যাপী এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।