সোমবার । জুন ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ জুন ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা


Philippine-quake

সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবারের এ ভূমিকম্পের মাত্রা বিভিন্ন সংস্থার হিসাবে ৭ থেকে ৭.৮ এর মধ্যে বলে জানানো হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভলকস’ এক মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করে সম্ভাব্য ক্ষয়ক্ষতির সতর্কতা দিয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পের মাত্রা ৭.৭ বলে উল্লেখ করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় ভবন কেঁপে ওঠে এবং কিছু স্থাপনায় ফাটল দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।