সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৮ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল


ssc-exam

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের শিক্ষাব্যবস্থায় চলমান সংস্কারের অংশ হিসেবে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে।