মঙ্গলবার । জুন ১৬, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১৬ জুন ২০২৬, ৮:২০ অপরাহ্ন
শেয়ার

জুনের ১৫ দিনে দেশে এলো ১৬২ কোটি ডলার রেমিট্যান্স


remittance

ফাইল ছবি

চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৮৩ লাখ ডলার প্রবাসী আয়।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, জুনের প্রথমার্ধে দেশে এসেছে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।

প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।