বুধবার । জুন ১৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩ হাজার ৮২৬


lebanon

ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮২৬ জনে পৌঁছেছে। ভয়াবহ এই সংঘাতের জেরে আহত হয়েছেন আরও অন্তত ১১ হাজার ৮৫১ জন। দেশটির সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ হতাহতের এই সর্বশেষ হালনাগাদ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই চলমান সংঘাত ও সামরিক অভিযানে এ পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন এবং গুরুতর জখম হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শত শত নিরীহ নারী ও শিশু রয়েছেন। আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে চালানো এই হামলায় বাদ যাননি জরুরি চিকিৎসাসেবাকর্মী, প্যারামেডিক এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে নিয়োজিত প্রথম সারির কর্মীরাও। দায়িত্ব পালনরত অবস্থায় তাঁদের অনেকেই প্রাণ হারিয়েছেন।

এদিকে, ক্রমাগত বিমান ও স্থল হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে সামগ্রিক মানবিক পরিস্থিতির চরম বিপর্যয় ও ব্যাপক অবনতি ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের মুখে টিকতে না পেরে দেশটির দক্ষিণাঞ্চল থেকে ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ও সহায়-সম্বল ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত এসব বাস্তুচ্যুত মানুষেরা বর্তমানে তীব্র খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সংকটে দিন কাটাচ্ছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: আল জারিজা