সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ জুন ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

গাইবান্ধায় শিবির নেতা হত্যার পর অভিযুক্তের বাড়িতে আগুন-ভাঙচুর, গ্রেপ্তার ১


Gaibandha-Clash

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিক্ষোভ শেষে এ হামলা চালায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে মুকুলের বাড়িসহ পাশের কয়েকটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি দল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

এর আগে, একই দিন স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে মুকুল ও তার ভাই পলাশের হামলায় সাইফুল্লাহ বারী নিহত এবং তার বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর মুকুলকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।