
গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট। যেখানে উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
সোমবার (২২ জুন) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
একই দাবিতে আগামী ৪ জুলাই সব জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছে জোটটি।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, সীমান্তে প্রতিবেশী দেশ অস্ত্র মজুত করলেও তাতে সরকারের কোনো মাথাব্যথা নেই। তবে এসব ঘটনায় ১১ দল উদ্বিগ্ন।
তিনি বলেন, সরকার সীমান্ত হত্যা ও পুশ ইন ইস্যুতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
হামিদুর রহমান আযাদ বলেন, ২৩ জুন ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত দল তাদের কার্যক্রম পরিচালনা করতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব সরকারের, কোনো দলের না।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলেও মন্তব্য করেন তিনি।








































